8 September, 2026

BY- Aajtak Bangla

চিকেন বাড়িতে আনার পর এই ভুলগুলি করলেই মাংসে ছড়ায় জীবাণু

কাঁচা চিকেনের প্যাকেটের বাইরের অংশে জীবাণু থাকতে পারে। সরাসরি রান্নার জায়গায় রাখলে সেগুলি ছড়াতে পারে।

কাঁচা মাংসের প্যাকেট ফেলে দিন। সেটি দিয়ে অন্য খাবার রাখবেন না।

প্যাকেট থেকে বেরনো তরল অন্য খাবার বা বাসনে লাগলে জীবাণু ছড়ানোর ঝুঁকি থাকে।

সেই বোর্ডে কাঁচা মাংস কাটার পর পরিষ্কার না করে সবজি বা ফল কাটবেন না।

কাঁচা চিকেন ধরার পর সাবান ও জল দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নিন। কাঁচা চিকেন যে প্লেটে ছিল, সেটি ভালোভাবে পরিষ্কার না করে রান্না করা চিকেন রাখবেন না।

কাঁচা মাংস কাটার ছুরি না ধুয়ে অন্য খাবারে ব্যবহার করলে জীবাণু ছড়াতে পারে।

চিকেন ধোয়ার সময় ছিটকে পড়া জল সিঙ্ক ও আশপাশের জায়গায় জীবাণু ছড়াতে পারে। তাই অপ্রয়োজনে কাঁচা চিকেন ধোয়া এড়ানোই ভালো।

ফ্রিজেও কাঁচা চিকেন ঢেকে ও আলাদা করে রাখুন, যাতে তার রস অন্য খাবারে না লাগে।

চিকেন বাড়িতে আনার পর একটু অসাবধানতাতেই হতে পারে cross-contamination। কাঁচা মাংস আলাদা রাখুন, হাত-বাসন পরিষ্কার রাখুন, আর ভালোভাবে রান্না করুন।