BY- Aajtak Bangla
18 APRIL, 2026
বর্তমানে সময়ে মাংস খান বা খেতে পছন্দ করেন, এরকম মানুষের সংখ্যা অনেক বেশি।
ছোট থেকে বড়, যে কোনও বয়সের মানুষের মুরগির মাংস অত্যন্ত প্রিয়। চিকেন ভালোবাসে না এরকম মানুষ খুব কমই দেখা যায়।
ঘুগনি, চাউমিন হোক বা রোল যে কোনও পদে সামান্য চিকেন যোগ করলেই তার স্বাদ একেবারে আলাদা হয়।
তবে চিকেন রান্নার সময় এর পরিমাণ জানাও জরুরি। এতে রাঁধুনির অনেক সুবিধা হয়। বা খাবার পরিবেশন করার সময় সুবিধা হয়।
জেনে নিন ১ কেজি চিকেনে সাধারণত কত টুকরো হয়।
টুকরো কতটা হবে তা নির্ভর করে মুরগির আকার এবং আপনি কি ধরণের পিস কিনছেন তার ওপর।
বড় টুকরো হলে কেজিতে ১৮- ২০ টি পিস হতে পারে।
তবে ছোট পিস হলে ২০- ২৫ টি পিস হতে পারে।