7 JULY, 2026

BY- Aajtak Bangla

এই বর্ষায় বানিয়ে ফেলুন কুচো চিংড়ির ভর্তা, খেতে দারুণ তৈরিও সহজ

চিংড়ি এভাবে বানাতে জানলে  আর কিছু লাগবে না। ভাত দিয়ে পুরোটাই খেয়ে ফেলবেন।

চিংড়ি

বরং খুব সহজে নতুন কিছু বানান। ভাতের পাতে এই চিংড়ি ভর্তা খেলে নিঃসন্দেহে খিদে দশগুণ বাড়বে।

চিংড়ি ভর্তা

চিংড়ি মাছ পেঁয়াজ শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ৪-৫ টি রসুন কোয়া কুচি স্বাদমতো নুন সর্ষে তেল

উপকরণ

কড়াইতে তেল গরম করে শুকনো লঙ্কা ভেজে তুলে রাখুন। এরপর চিংড়ি লাল করে ভেজে তার মধ্যে পেঁয়াজ, রসুন কুচি, কাঁচা লঙ্কা ও নুন স্বাদমতো দিন।

শুকনো লঙ্কা

পেঁয়াজ একদম নরম না হওয়া পর্যন্ত নাড়ুন। তারপর মিশ্রণটি তুলে ঠান্ডা করুন।

পেঁয়াজ

এরপর মিক্সারে বা শিলে মিহি করে বেটে নিন। সবশেষে ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দিন।

বেটে নিন

ভুবন ভোলানো স্বাদে মজে যাবেন। গরম ভাতে চিংড়ি ভর্তা বেশি খেয়ে নেবেন, তবুও খিদে মিটবে না।

চিংড়ি ভর্তা