BY- Aajtak Bangla
20 march 2026
গরম বাড়ছে। ভ্যাপসা আবহাওয়ায় নাজেহাল অবস্থা। তাও কফির জন্য মন কেমন কেমন করে।
তবে এই সময় হট কফি খেয়ে লাভ হবে না। বরং খেতে হবে চকোলেট কোল্ড কফি।
আর পান করতে চাইলে কফি শপে যেতে হবে না। বরং বাড়িতেই বানিয়ে নিতে পারেন এই কফি। আসুন জেনে নেওয়া যাক এর রেসিপি।
এক্ষেত্রে ঠান্ডা দুধ লাগবে দেড় কাপ। পাশাপাশি ইনস্ট্যান্ট কফি লাগবে ১ থেকে ২ চা চামচ।
এছাড়া কোকো পাউডার বা চকোলেট সিরাপ প্রয়োজন ১ টেবিল চামচ। চাইলে ভ্যানিলা বা চকোলেট আইসক্রিম ১ স্কুপ নিতে পারেন।
এর পাশাপাশি ৪ থেকে ৫টি বরফ কুচি সঙ্গে রাখতে হবে। তারপর শুরু বানানোর প্রসেস।
প্রথমে ব্লেন্ডারের জারে ঠান্ডা দুধ, কফি পাউডার, চিনি, কোকো পাউডার ও বরফ কুচি নিতে হবে। এরপর ব্লেন্ড করুন।
ব্লেন্ড করার সময় লক্ষ রাখুন ফেনা উঠছে কি না। ফেনা দেখলেই বন্ধ করে দিন। শেষে একটু চকোলেট সিরাপ দিয়ে ঘুরিয়ে নিন। ব্যাস, তৈরি হয়ে গেল সেরা কফি।