15 August, 2026

BY- Aajtak Bangla

সহজে বানান চকোলেট ড্রাই ফ্রুটস পরোটা, রেসিপি জানুন

পরোটা খেতে যাঁরা ভালোবাসেন, তাঁরা বানিয়ে নিন চকোলেট ড্রাই ফ্রুটস পরোটা। এটা বানানোর সহজ রেসিপি জানুন।

কী কী লাগবে? আটা নিন ২ কাপ। সেই সঙ্গে ৪ চামচ চকোলেট স্প্রেড বা মেল্ট করা চকোলেট নিন। 

এছাড়া কাজু ও কিশমিশ নিতে হবে পরিমাণ মতো। এছাড়া নুন ও চিনি, ঘি নিন যতটা প্রয়োজন। 

প্রথমে আটার সাথে সামান্য নুন ও জল মিশিয়ে নরম করে মেখে নিন।

ডো থেকে ছোট লেচি কেটে নিন। তারপর কিছুটা অংশ ফাঁকা রেখে চকোলেট পেস্ট ও ড্রাই ফ্রুটস দিয়ে দিন।

লেচির মুখ ভালোভাবে বন্ধ করে হালকা হাতে গোল করে পরোটার আকারে বেলে নিন।

এবার চাটু গরম করুন। পরোটাটি এপিঠ-ওপিঠ সেঁকে নিতে হবে।

উপর থেকে ঘি ছড়িয়ে দিন। তারপর লালচে ও মুচমুচে করে ভেজে নামিয়ে নিন।