BY- Aajtak Bangla
11 Aug, 2026
কফির সঙ্গে চা মিশিয়ে খেলে শরীরে একসঙ্গে ক্যাফেইনের মাত্রা বেড়ে যেতে পারে।
ফলে সাময়িকভাবে বেশি সতেজ বা চনমনে অনুভব করতে পারেন।
তবে অতিরিক্ত ক্যাফেইন খেলে অস্থিরতা ও নার্ভাসনেস দেখা দিতে পারে।
কারও ক্ষেত্রে হৃদস্পন্দন বেড়ে যাওয়া বা হাত কাঁপার মতো সমস্যা হতে পারে।
বেশি পরিমাণে পান করলে রাতে ঘুমের সমস্যা হওয়ার আশঙ্কাও থাকে।
খালি পেটে চা-কফির এই মিশ্রণ অ্যাসিডিটি বা পেটের অস্বস্তি বাড়াতে পারে।
তাই চা ও কফি একসঙ্গে মিশিয়ে খাওয়ার বদলে আলাদা সময়ে খাওয়াই ভালো।
উচ্চ রক্তচাপ, হৃদরোগ বা গর্ভাবস্থায় নিয়মিত চাফি পান করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
বিশেষ করে ক্যাফেইনে সংবেদনশীল হলে এমন পানীয় এড়িয়ে চলাই ভালো।