9 FEBRUARY, 2026

BY- Aajtak Bangla

একবার বানিয়ে বছরভর খাবেন, দুর্দান্ত স্বাদের ধনেপাতার সসের রেসিপি

টমেটো সস, চিলি সস, সয়া সস তো খেয়েছেন। এবার খেতে পারেন ধনেপাতার সস।

ধনেপাতার সস

খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন এই সস।

বাড়িতে বানান

ধনেপাতা ২৫০ গ্রাম, জলপাই ২টো, আদা বাটা ১ চামচ, রসুন বাটা ১ চামচ, নুন, সর্ষের তেল, লেবুর রস, কাঁচা লঙ্কা ৪টে, ভিনিগার ৩ টেবিল চামচ।

উপকরণ

সমস্ত উপকরণ মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নিতে হবে।

মিক্সিতে পেস্ট

জল ব্যবহার করা যাবে না।

জল ব্যবহার

এবার একটা কাচের জারে ঢেলে উপর থেকে ভিনিগার ছড়িয়ে দিতে হবে।

ভিনিগার

এরপর টানা ৭ দিন রোদে দিতে হবে।

রোদে দিতে হবে

ব্যস হয়ে গেল ধনেপাতার সস শীত চলে গেলে ফ্রিজে রেখে দিবেন।

ফ্রিজে রেখে দিবেন

 চাইলে এটা সারা বছরও রেখে খাওয়া যায়।

সারা বছর