24 JANUARY 2026

BY- Aajtak Bangla

 ক্রেডিট কার্ডের বিল মেটানোর সময় এই ৩ ভুল নয়, খরচ বাড়বে

আজকাল অনেকেই ক্রেডিট কার্ড ব্যবহার করেন। আর এই কার্ডের মাধ্যমেই বিল মেটান। করেন অন্যান্য খরচ। 

তারপর মাসের শেষে মাইলে এলে ক্রেডিট কার্ডের বিল মিটিয়ে দেন। এই চক্রটা চলতেই থাকে। 

তবে মুশকিল হল, অনেকেই ক্রেডিট কার্ড বিল মেটানোর ক্ষেত্রে কিছু ভুল করে ফেলেন। আর তাতেই বাড়ে সমস্যা।

তাই সময় থাকতেই এমন কিছু ভুল সম্পর্কে জেনে নিন, যেগুলি ক্রেডিট কার্ডের বিল মেটানোর সময় করা উচিত নয়। 

ক্রেডিট কার্ডে অনেকেই ডিউ অ্যামাউন্ট দেন। আর এটাই হল প্রথম ভুল। তাই এখন থেকে পুরো বিল মেটান।

অনেকেই ক্রেডিট কার্ডের ডিউ ডেট ভুলে যান। আর সেই কারণেও অহেতুক সুদ দিতে হয়।

ক্রেডিট কার্ডের স্টেটমেন্টেও অনেক সময় ভুল থাকে। এই দিকে লক্ষ না রাখলে বেশি টাকা খরচ হতে পারে। তাই এসব ভুল এড়িয়ে যান। মেনে চলুন কিছু নিয়ম।

এক্ষেত্রে বিলজনিত সমস্যা মেটানোর জন্য অটো পে সেটআপ করুন। তাহলে বিল কিছুতেই মিস হবে না। 

নিজের স্টেটমেন্ট দেখুন নিয়মিত। সেখানে কোনও সমস্যা হলে ব্যাঙ্ককে জানান। তাহলেই সমস্যার সমাধান হবে। 

মোবাইলে রিমাইন্ডার দিয়ে রাখুন। তাহলেই আর বিলিং ডেট মিস হবে না।