20 June 2026

BY- Aajtak Bangla

শসা খেলেই কোষ্ঠকাঠিন্যের ছুটি, হজমশক্তি বাড়বে

শসা অত্যন্ত উপকারী একটি ফল। আর এই ফল পেটের জন্য সেরার সেরা। 

কোষ্ঠকাঠিন্য থেকে শুরু করে হজমের সমস্যা মেটানোর কাজে এর জুড়ি মেলা ভার। 

আসলে শসায় রয়েছে ফাইবার। এই উপাদান অন্ত্রে মলের গতিবিধি বাড়াতে পারে। যার ফলে কোষ্ঠকাঠিন্য থেকে সেরে ওঠা যায়।

অন্ত্রের হাল ফেরাতে পারে শসা। যার ফলে এটি খেলে পেটের সমস্যা থেকে সেরে উঠতে পারবেন।

এছাড়া ওজন কমানোর কাজেও শসার জুড়ি মেলা ভার। এটি খেলে খিদে পাবে কম। 

সুগার রোগীরাও নিয়মিত খান শসা। এটি খেলেই ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে পারবেন। 

ত্বকের জন্যও সেরার সেরা শসা। এটি ত্বকের আর্দ্রাতা বজায় রাখতে পারে।

এই গরমে শরীরকে ঠান্ডা রাখতেও পারে শসা। এই ফলের গুণে অনায়াসে সুস্থ থাকা যায়।