29 APRIL 2026

BY- Aajtak Bangla

ধাবার কুলচা হবে বাড়িতেই, রেসিপি জেনে ঝটপট বানান

ধাবা স্টাইল নরম কুলচা বানানো যায় বাড়িতেই। রইল সহজ রেসিপি।

উপকরণ ময়দা নুন ১ চা চামচ বেকিং পাউডার ১/৪ চা চামচ বেকিং সোডা টক দই সাদা তেল আলু সেদ্ধ গোটা জিরে গোটা ধনে আমচুর পাউডার লঙ্কা কুচি ধনেপাতা কুচি কালো ও সাদা তিল অল্প ঘি বা মাখন

ডো বানাতে প্রথমে ৩ কাপ ময়দা, পরিমাণমতো নুন, বেকিং পাউডার, বেকিং সোডা, টক দই মিশিয়ে খানিকক্ষণ রাখুন। এটি থকথকে হলে তাতে তেল, সামান্য চিনি দিয়ে মেখে নিন। ডো একদম নরম রাখবেন। ওপর দিয়ে সামান্য তেল দিয়ে ২ ঘণ্টা ঢাকা দিয়ে রাখুন।

এবার ৩-৪টে টে আলু সেদ্ধ করে তাতে ভাজা সমস্ত মশলা, কাঁচা লঙ্কা কুচি, গরমমশলা গুঁড়ো, আমচুর পাউডার আর ধনেপাতা কুচি দিয়ে মেখে নিন।

এবার ডো থেকে লেচি কেটে তাতে পুর ভরে লম্বা করে বেলে নিন। ওপরে কালো জিরে, কালো তিল ও সাদা তিন, ধনে পাতা ছড়িয়ে লম্বা করে বেলে নিন।

এবার ফ্রাইয়িং প্যানে জল দিয়ে তাতে কুলচা দিয়ে ঢাকা দিয়ে দিন। জলের ভাপে কুলচা ফুলে উঠবে। জল শুকোলে এক পিঠ উল্টে এতে বাটার বা ঘি ব্রাশ করে নিন। এরপর অপর পিঠও তাই করে নিন।

নরম, ফুলকো কুলচা তৈরি হয়ে যাবে। তাও তেল বা তন্দুর ছাড়াই।

এটি চিকেন, কোফতা,  ছোলে, পনির, যে কোনও কিছু দিয়ে খেতে পারেন।