19 SEPTEMBER 2026

BY- Aajtak Bangla

এভাবেই বানান ধাবা স্টাইল মটর পনির, সহজ রেসিপি

পনির খেতে ভালোবাসেন? তাহলে আজ ধাবা স্টাইল মটর পনির বানানোর টেকনিক জেনে নিন। তারপর মজা করে খান। 

কী কী লাগবে? পনির নিন ২০০ গ্রাম। মটরশুঁটি লাগবে ১ কাপ। ১টি পেঁয়াজ ও ১টি টমেটোর পেস্ট করে নিন। 

সেই সঙ্গে আদা ও রসুন বাটা লাগবে ১ চা চামচ। এছাড়া হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো লাগবে আধ চা চামচ করে। 

এছাড়া গরম মশলা গুঁড়ো নিন। সেই সঙ্গে নুন ও তেল লাগবে প্রয়োজন মতো।

সবার প্রথমে প্যানে তেল গরম করুন। তারপর পনিরের টুকরোগুলো হালকা করে ভেজে নিন। দিয়ে তুলে রাখুন।

ওই তেলেই জিরে ফোড়ন দিন। তারপর আদা-রসুন ও পেঁয়াজ বাটা দিয়ে কষিয়ে নিতে হবে।

এরপর টমেটো পেস্ট ও সব গুঁড়ো মশলা দিন। সেগুলি ভাল করে কষাতে থাকুন। একটু পরেই মশলা দিয়ে তেল ছাড়বে। 

তারপর মটরশুটি ও পরিমাণমতো জল দিন। এরপর প্যান ঢেকে দিন।

মটর সেদ্ধ হয়ে ঝোল ফুটলে ভেজে রাখা পনির ও গরম মশলা ছড়িয়ে ২ মিনিট ফুটিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল টেস্টি মটর পনির।