BY- Aajtak Bangla

বাড়িতেই বানান টেস্টি ডিম পোস্ত, রইল রেসিপি

14 MARCH, 2026

ডিম খেতে ভালোবাসেন? কিন্তু সেই একঘেয়ে ডিমের ঝোল খেতে পছন্দ হয় না? তাহলে আজ একটা সেরা রেসিপি দিচ্ছি শুনুন।

তবে আপনারা চাইলে অনায়াসে বানিয়ে দিতে পারেন ডিম পোস্ত। জেনে নিন রেসিপি। তারপর বাড়িতে বানান।

সিদ্ধ ডিম নিন ৪ থেকে ৫টি। পোস্ত বাটা লাগবে ৩-৪ টেবিল চামচ। কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, সর্ষের তেল, কালো জিরে লাগবে প্রয়োজন মতো। 

এছাড়া তেজপাতা, হলুদ গুঁড়ো, নুন এবং চিনি লাগবে প্রয়োজন মতো। তাহলেই কাজ হবে। জেনে নিন ডিম পোস্ত তৈরির স্টেপ।

প্রথমে ডিম ভেজে নিতে হবে। তারপর তেজপাতা এবং কালোজিরে ফোড়ন দিন। এরপর পেঁয়াজ কুচি ভাজুন। হালকা সোনালি হওয়া পর্যন্ত ভাজুন।

এবার পেঁয়াজে সামান্য হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা এবং নুন দিতে হবে। এবার পোস্ত বাটা দিয়ে দিন। তেল ছাড়া পর্যন্ত ভেজে নিতে হবে। 

এরপর প্রয়োজন মতো জল দিয়ে গ্রেভি বা ঝোল দিন। তাতেই কাজ হবে। 

ঝোলে দিয়ে দিতে হবে ভাজা ডিমগুলি। আঁচ কমিয়ে ২ থেকে ৩ মিনিট ঢেকে রান্না করুন। 

এরপর সবশেষে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিন। তাহলেই তৈরি হয়ে গেল ডিম পোস্ত।