BY- Aajtak Bangla
23 MARCH, 2026
সর্ষে দিয়ে ডিম রান্না করেছেন কখনও? আসুন আজ শিখে নেওয়া যাক সর্ষে দিয়ে জিভে জল আনা অসাধারণ পদ ডিম সর্ষে।
৪টি সেদ্ধ ডিম, ২ টেবিল চামচ সরষে বাটা, ১ টেবিল চামচ পোস্তবাটা (ঐচ্ছিক), ১ কাপ পেঁয়াজ বাটা, ১ চা চামচ আদা-রসুন বাটা, ২টি কাঁচা লঙ্কা, ১/২ চা চামচ হলুদ, স্বাদমতো লবণ, সরষের তেল।
ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে হালকা হলুদ মাখিয়ে তেলে হালকা ভেজে নিন।
সাদা ও কালো সরষে মিশিয়ে ১৫-২০ মিনিট ভিজিয়ে ভালো করে বেটে নিন। একটু পোস্ত দিলে স্বাদ বাড়ে।
কড়াইয়ে সরষের তেল গরম করে তাতে কাঁচা লঙ্কা ও কালোজিরা ফোড়ন দিন।
পেঁয়াজ বাটা ও আদা-রসুন বাটা দিয়ে ভালভাবে কষান যতক্ষণ না তেল ছাড়ে।
এবার সরষে ও পোস্ত বাটা দিয়ে কিছুক্ষণ নাড়ুন। জল দিয়ে ঝোল তৈরি করুন।
ভাজা ডিম কড়াইয়ে দিয়ে ৪-৫ মিনিট মিডিয়াম আঁচে রান্না করুন।
: নুন ও ঝালের স্বাদ দেখে কাঁচা লঙ্কা চিরে দিন ঝাঁঝালো ফ্লেভারের জন্য।
: ২-৩ মিনিট ঢেকে দিন যাতে ডিম সরষে ফ্লেভার শুষে নেয়।
গরম ভাতের সাথে পরিবেশন করুন দুর্দান্ত ডিম সরষে। গন্ধেই মন ভরে যাবে!