20 APRIL 2026

BY- Aajtak Bangla

গরমে দিনে খান ৩ লিটার জল, মিলবে ৫ চমৎকার লাভ

প্রচণ্ড গরম পড়েছে বাংলায়। আর এমন পরিস্থিতিতে প্রতিদিন পরিমিত জল খেতে হবে। 

এই দাবদাহতে দিনে ৩ লিটার জল খাওয়া ভীষণই জরুরি। তাতেই শরীর থাকবে সুস্থ। একাধিক জটিল অসুখ এড়াতে পারবেন। 

তাই আর দেরি নয়, বরং দ্রুত ৩ লিটার জল খাওয়ার একাধিক লাভের দিক সম্পর্কে জেনে নিন। 

এই সময় শরীরে জলের ঘাটতি হতে পারে। বিপদে ফেলতে পারে ডিহাইড্রেশন। পরিমিত জল খেলে সেই বিপদ এড়াতে পারবেন।

পর্যাপ্ত জল খেলে কিডনি স্টোন থেকে দূরত্ব বাড়িয়ে নিতে পারবেন। এই অসুখ আপনাকে বিরক্ত করবে না।

পরিমিত জল খেলে মেটাবোলিজম বাড়বে। যার ফলে ওজন কমবে দ্রুত গতিতে।

শরীরে পর্যাপ্ত জল থাকলে ক্লান্ত লাগবে না। দেহের কোষ ঠিক ঠাক কাজ করতে পারবে।

গরমে ত্বকের হাল বিগড়ে দিতে পারে গরম। যদিও সেই সমস্যা সমাধান করে দিতে পারে জল।