16 FEBRUARY, 2026
BY- Aajtak Bangla
লাড্ডু খেতে অনেকেই ভালোবাসেন। কিন্তু শরীর খারাপ হওয়ার ভয়ে ছুঁয়ে দেখেন না।
যদিও এই নিবন্ধে এমন একটি লাড্ডু সম্পর্কে জানাব, যেটি শরীর ও স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এটি খেলে সুগার, প্রেশার বাড়বে না।
আসলে আমরা বলতে চাইছি ড্রাই ফ্রুট লাড্ডু সম্পর্কে। এই লাড্ডুটি খেলে উপকার মিলবে হাতেনাতে। শরীর থাকবে সুস্থ।
এক্ষেত্রে কাঠবাদাম, কাজুবাদাম, পেস্তা, আখরোট, খেজুর, কিশমিশ, সামান্য তেল এবং এলাচ গুঁড়ো নিন।
একটি প্যানে ১ চামচ তেল গরম করে তাতে কাঠবাদাম, পেস্তা, আখরোটের মতো বাদাম দিতে হবে। হালকা করে ভেজে নিন।
এরপর এই প্যানে পরিমাণ মতো খেজুর ও কিশমিশ দিন। ২-৩ মিনিট নাড়িয়ে নিন।
এবার ভাজা বাদামগুলি গুঁড়ো করে নিন ভাল করে। তাহলেই কাজ অনেকটাই এগিয়ে যাবে।
এরপর এলাচ গুঁড়ো, খেজুর, কিশমিশ একসঙ্গে মিশিয়ে নিতে হবে।
তারপর হাতের তালুতে ছোট ছোট গোল করে পাকিয়ে নিন। লাড্ডুর আকার দিন। এই লাড্ডু ১ মাস পর্যন্ত ভাল থাকে। তাই এয়ারটাইট কন্টেনারে রাখুন।