BY- Aajtak Bangla
অনেকেই চিকেন খেতে ভালোবাসেন। আর সেটা খারাপ কিছু নয়। এই অভ্যাস শরীরের জন্য ভালই।
তাই নিয়মিত চিকেন খাওয়া শুরু করে দিন। এটা খেলেই শরীরের হাল ফিরবে। আসুন এর গুণ জেনে নেওয়া যাক।
এতে রয়েছে প্রোটিন। সেই প্রোটিন মাসল গ্রোথের জন্য কার্যকরী।
এতে রয়েছে ফসফরাস এবং ক্যালসিয়াম। আর এই দুই খনিজ হাড়ের জোর বৃদ্ধি করতে পারে।
চিকেনে রয়েছে ভিটামিন বি৬। আর এই ভিটামিন হিমোসিস্টিন লেভেল কমাতে পারে। যার ফলে কমে যাবে হার্ট অ্যাটাকের আশঙ্কা।
চিকেনে ট্রিপটোফ্যান থাকে। তাই এটা খেলে মন ভাল থাকে।
চিকেনের প্রোটিন দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখতে পারে। যার ফলে খিদে পায় কম।
তাই পাতে নিয়মিত এই মাংস রাখুন। এটা খেলেই শরীরের হাল ফিরে যাবে।