17 FEBRUARY, 2026

BY- Aajtak Bangla

সহজে বানান বেকড চিকেন, কোলেস্টেরল বাড়বে না, রইল রেসিপি

অনেকেই চিকেন খেতে খুবই ভালোবাসেন। তবে কোলেস্টেরল বেড়ে যাওয়ার ভয়ে এড়িয়ে চলতে চান।

যদিও এই সমস্যার একটা সহজ সমাধান রয়েছে আমাদের কাছে। এক্ষেত্রে বেকড চিকেন খেতে পারেন। তাতে সমস্যা হবে না।

তাই ঝটপট সহজে বেকড চিকেন তৈরির রাস্তা জেনে নিন। এই নিয়ম মেনেই বেক করুন।

চিকেন লাগবে ৫০০ গ্রাম। টক দই নিন ২ টেবিল চামচ। আদা-রসুন ১ চা চামচ। লেবুর রস ১ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়ো আধ চামচ, অরিগানো বা মিক্সড হার্বস আধ চামচ। সাদা তেল ২ চামচ আর নুন স্বাদমতো।

চিকেন ভাল করে ধুয়ে নিন। জল ঝরান। চিকেন অল্প করে ছুরি দিয়ে কেটে নিন।

একটি পাত্রে তেল, দই, আদা-রসুন বাটা, লেবুর রস, লবণ, গোলমরিচ এবং অরিগানো ভালো করে মিশিয়ে নিতে হবে।

এই মিশ্রণটা চিকেনের গায়ে মাখিয়ে নিন। এরপর সারা রাত ফ্রিজে রেখে দিন। সেটা না পারলে ২ ঘণ্টা ম্যারিনেট করে নিন। 

ওভেন ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেডে প্রি হিট করে নিতে হবে। তারপর বেকিং ট্রে-তে অয়েল ব্রাশ করে চিকেনের পিসগুলি রাখুন। ওভেনে ৩০ থেকে ৪০ মিনিট বেক করুন।

মাঝে একবার ওভেন বন্ধ করে চিকেনগুলিকে উল্টে দিন। ব্যাস, তৈরি হয়ে গেল আপনার বেকড চিকেন। এটি খেলে কোনও টেনশন নেই।