BY- Aajtak Bangla

বাড়িতেই বানান সুস্বাদু বেকড পনির, রইল রেসিপি

21 March 2026

অনেকেই পনিরের সাধারণ ঝোল পছন্দ করেন না। তাই তাঁরা পনির এড়িয়ে চলে যান। 

তবে ভাল খবর হল, পনিরের একাধিক সুস্বাদু পদ রয়েছে। আর তেমনই একটা পদের রেসিপি আজ জানাব আমরা। 

অনেকের মতে, পনিরের সেরার সেরা একটি পদ হল বেকড পনির। এটি স্বাদে দুর্দান্ত। আর এই পদেরই রেসিপি রইল।

২০০ গ্রাম পনির নিন। সঙ্গে লাগবে ২ টেবিল চামচ টক দই। সেই সঙ্গে ১ চা চামচ আদা ও রসুন বাটা, ১ চামচ গুঁড়ো লঙ্কা, আধ চামচ হলুদ গুঁড়ো ও ১ চামচ গরম মশলা লাগবে। 

এছাড়া প্রয়োজন মতো চাট মশলা নিন। এছাড়া ১ টেবিল চামচ তেলও লাগবে। 

এই পদ তৈরির জন্য মেরিনেশন জরুরি। এক্ষেত্রে দই, সব মশলা ও তেল ভালো করে মিশিয়ে নিন। তাতে দিন পনিরের টুকরো। 

২০ থেকে ৩০ মিনিট পনির ম্যারিনেট করে রাখুন। তাতেই কাজ হবে। 

এরপর বেকিংয়ের পালা। এবার ২০০ ডিগ্রি সেলসিয়াসে প্রি হিট করা ওভেনে পনিরগুলি দিয়ে দিন।

এভাবে ১৫ থেকে ২০ মিনিট বেক করুন। তাতেই পনিরের ধারটা সোনালি হয়ে উঠবে। এরপর নামিয়ে নিয়ে চাটমশলা ছড়িয়ে নিন। ব্যাস, তৈরি হয়ে গেল সেরার সেরা একটি পনিরের ডিশ।