5 MAY 2026

BY- Aajtak Bangla

সহজেই বানান ছাতুর পরোটা, রইল সেরা রেসিপি

পরোটা খেতে ভালোবাসেন? তাহলে সেরা একটা রেসিপি হল ছাতুর পরোটা। 

তাই তড়িঘড়ি এটা বানানোর রেসিপি জেনে নিন। তারপরই না হয় ছাতুর পরোটা বানাবেন। 

১ কাপ পেঁয়াজ, আদা ১ টেবিল চামচ, কাঁচা লঙ্কা ৩-৪টি, ধনেপাতা ২ টেবিল চামচ, লেবুর রস ১ টেবিল চামচ ও সরষের তেল ১ টেবিল চামচ নিন।

এছাড়া আচার বা আমচুর গুঁড়ো ১-২ চা চামচ, ২ কাপ তেল, ১ টেবিল চামচ তেল ময়ানের জন্য, নুন ১/২ চা চামচ ও জল প্রয়োজনমতো লাগবে।

ডো তৈরির জন্য আটা, নুন এবং তেল ভালো করে মিশিয়ে নিন। অল্প অল্প জল দিয়ে নরম ডো তৈরি করুন। ঢেকে রাখুন ১৫ থেকে ২০ মিনিট ধরে।

এবার একটি পাত্রে ছাতু, কুচানো পেঁয়াজ, আদা, লঙ্কা, ধনেপাতা, লেবুর রস, সরষের তেল, নুন ও আচার একসঙ্গে ভালো করে মেখে নিন।

তারপর আটার ডো বাটির আকারে লেচি কেটে নিন। তারপর মাঝখানে ২-৩ চামচ ছাতুর পুর দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দিন। 

এরপর সামান্য আটা ছড়িয়ে হালকা হাতে পরোটা বেলুন। গরম তাওয়ায় পরোটা দিয়ে দুপাশ সেঁকে নিন। 

এরপর সামান্য আটা ছড়িয়ে হালকা হাতে পরোটা বেলুন। গরম তাওয়ায় পরোটা দিয়ে দুপাশ সেঁকে নিন। তৈরি হয়ে গেল ছাতুর পরোটা