3 August, 2026
BY- Aajtak Bangla
এবার বাড়িতেই টুক করে বানিয়ে নিন চিকেন ডাকবাংলো। এই সেরা পদ বানানো খুবই সহজ।
কী কী লাগবে? ১ কেজি মুরগির মাংস নিন। সঙ্গে লাগবে ৪টি সেদ্ধ ডিম। এর পাশাপাশি ৪টি আলু নিতে হবে।
পেঁয়াজ কুচি ও আদা-রসুন বাটা নিন। সঙ্গে লাগবে টমেটো কুচি। এছাড়া হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা ও সরষের তেল লাগবে।
প্রথমে তেল গরম করে নুন ও হলুদ দিয়ে আলু ও সেদ্ধ ডিম হালকা ভেজে তুলে রাখুন।
ওই তেলেই এবার পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে নেওয়ার পালা। তারপর আদা ও রসুন বাটা দিয়ে দিন।
এবার টমেটো কুচি এবং গুঁড়ো মশলা দিয়ে ভাল করে কষিয়ে নিতে হবে।
এছাড়া মশলা থেকে তেল ছাড়লে ম্যারিনেট করা চিকেন দিয়ে ১০ মিনিট কষিয়ে নিন।
তীরপর ভাজা আলু ও পরিমাণমতো জল দিয়ে ঢেকে সেদ্ধ হতে দিন।
নামানোর আগে সেদ্ধ ডিম ও গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিতে হবে। তারপর নামিয়ে নিন।