30 MAY 2026

BY- Aajtak Bangla

সহজে বানান টেস্টি দই চিকেন, রেসিপি জানুন

এই গরমে খান চিকেন খাবেন? তাহলে বানিয়ে নিন দই চিকেন। এটা সেরার সেরা একটি পদ। দই চিকেন বানানোর রেসিপি জেনে নিন। তাহলেই বিপদ কেটে যাবে।

১ কেজি চিকেন নিন, টক দই লাগবে ২০০ গ্রাম, ৩টি পেঁয়াজের কুচি, আদা-রসুন বাটা ২ চামচ, কাঁচা লঙ্কা ১ চা চামচ। 

এছাড়া গোটা মশলা, গুঁড়ো মশলা, তেল ৪-৫ টেবিল চামচ, নুন স্বাদমতো ও চিনি আধ চামচ।

এবার একটি পাত্রে চিকেনের টুকরোগুলো নিয়ে তাতে সামান্য নুন, ১ চা চামচ আদা-রসুন বাটা এবং ফেটানো টক দই অর্ধেকটা দিয়ে ভালো করে মাখিয়ে নিন।

কড়াইতে তেল গরম করে গোটা মশলা ও তেজপাতা ফোড়ন দিন। এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামী হওয়া পর্যন্ত ভাজুন। আদা-রসুন বাটা এবং কাঁচা লঙ্কা বাটা দিয়ে ২ মিনিট কষান।

আঁচ কমিয়ে গুঁড়ো মশলা সামান্য জল দিয়ে গুলে কড়াইতে দিন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে ম্যারিনেট করা চিকেনগুলো কড়াইতে দিয়ে দিন। 

চিকেন থেকে জল বেরলে বাকি ফেটানো টক দই ও সামান্য চিনি দিয়ে দিন। ভালো করে নেড়ে আঁচ একদম কমিয়ে ঢাকা দিয়ে দিন। মাংস সেদ্ধ হতে দিন।

মাংস নরম হয়ে এলে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিন। তারপর ২ মিনিট ঢাকা দিয়ে রাখুন। গ্যাস বন্ধ করে ৫ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করুন সুস্বাদু দই চিকেন।