16 MAY 2026

BY- Aajtak Bangla

টেস্টি চিকেন পোস্তর রেসিপি, সহজেই বাড়িতে বানান

অনেকেই চিকেন খেতে ভালোবাসেন। আর তাঁদের জন্য রয়েছে একটি সেরা খবর।

আজ এই নিবন্ধ থেকে জেনে নিন পোস্ত চিকেনের রেসিপি। এটি খুব সহজেই বানিয়ে নিতে পারেন। 

মুরগির মাংস লাগবে ৫০০ গ্রাম। তারপর মাংস ভালো করে ধুয়ে  ১ চামচ আদা বাটা, ১ চামচ রসুন বাটা, দই ২-৩ চামচ, সামান্য হলুদ এবং নুন দিয়ে ১ ঘণ্টা ঢেকে রাখুন। 

তারপর ৩ থেকে ৪ টেবিল চামচ পোস্ত লাগবে। সেটা কয়েকটা কাঁচালঙ্কার সঙ্গে মিহি করে বেটে নিন।

এবার কড়াইতে সর্ষের তেল গরম করে জিরে ও তেজপাতা ফোড়ন দিন। পেঁয়াজ কুচি দিয়ে সোনালী হওয়া পর্যন্ত ভাজুন।

তারপর মেরিনেট করা মাংস দিয়ে হাই ফ্লেমে কিছুক্ষণ কষান। তেল ছাড়তে শুরু করলে পোস্ত বাটা দিয়ে দিতে হবে।

সামান্য গরম জল দিয়ে ঢাকা দিয়ে কম আঁচে রান্না করুন। যতক্ষণ না মাংস সেদ্ধ হচ্ছে, ততক্ষণ কষাতে হবে।

শেষে উপর থেকে কাঁচা সর্ষের তেল ও চেরা কাঁচালঙ্কা ছড়িয়ে নামিয়ে নিন। তারপর ভাত দিয়ে খান।