9 MAY 2026

BY- Aajtak Bangla

রেস্তোরাঁ স্টাইল চিকেন রেজালা বানান বাড়িতে, রেসিপি রইল

মুরগির একঘেয়ে ঝোল খেতে ভাল লাগছে না? তাহলে এবার একটু অন্য পদ বানিয়ে নিন। 

আজ শাহী চিকেন রেজালার রেসিপি জেনে নিন। এটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। 

কী কী লাগবে? মুরগির মাংস ৫০০ থেকে ৭০০ গ্রাম, টক দই ১ কাপ, ১০-১২টি কাজু বাটা ও ১.৫ টেবিল চামচ পোস্ত বাটা নিন।

এছাড়া গোটা গরম মশলা ও শুকনো লঙ্কা লাগবে। শুধু তাই নয়, ঘি ও সাদা তেল নিন। পাশাপাশি কেওড়া জল, সামান্য চিনি ও সামান্য গোলমরিচ গুঁড়ো লাগবে। 

এবার ম্যারিনেশনের পালা। মাংস ধুয়ে টক দই, আদা-রসুন বাটা, সামান্য নুন ও সাদা গোলমরিচ গুঁড়ো দিয়ে অন্তত ১ ঘণ্টা ম্যারিনেট করে রাখুন।

তারপর কড়াইতে ঘি ও তেল গরম করে গোটা গরম মশলা ও শুকনো লঙ্কা ফোড়ন দিন। পেঁয়াজ বাটা দিয়ে সোনালী হওয়া পর্যন্ত ভাজুন। ম্যারিনেট করা মাংস দিয়ে উচ্চ আঁচে ৫-৭ মিনিট ভাজুন।

আঁচ কমিয়ে কাজু-পোস্ত বাটা দিয়ে ভালো করে মেশান। তারপর ঢাকা দিয়ে ধিমে আঁচে মাংস সিদ্ধ করুন। যতক্ষণ না তেল ওপরে ভেসে ওঠে, ততক্ষণ সিদ্ধ করুন।

মাংস সিদ্ধ হলে সামান্য চিনি, কেওড়া জল এবং ১ চামচ ঘি ছড়িয়ে নামিয়ে নিন।