04 APRIL 2026

BY- Aajtak Bangla

বাড়িতেই বানান সেরা চিনি পনির, আঙুল চাটতে হবে

অনেকেই পনির খেতে ভালোবালেন। তবে পনিরের পুরনো সব পদ খেতে তাদের পছন্দ হয় না। 

তাই এমন পরিস্থিতিতে নতুন সব পদের খোঁজ করেন তাঁরা। আর আজকের নিবন্ধে নতুন একটা পদ চিলি পনিরের রেসিপি দিলাম আমরা।

এক্ষেত্রে পনির লাগবে ২০০-২৫০ গ্রাম, কর্নফ্লাওয়ার ৩-৪ টেবিল চামচ, ময়দা ২ টেবিল চামচ, আদা-রসুন কুচি, ১ টেবিল চামচ পেঁয়াজ , ক্যাপসিকাম ১টি।

এছাড়া কাঁচা লঙ্কা ৩-৪টি, সয়া সস ১ টেবিল চামচ, রেড চিলি সস ১-২ চা চামচ, টমেটো কেচাপ ১-২ টেবিল চামচ, ভিনিগার ১ চা চামচ নুন ও গোলমরিচ গুঁড়ো স্বাদমতো এবং তেল লাগবে।

এবার একটি বাটিতে কর্নফ্লাওয়ার, ময়দা, নুন ও গোলমরিচ দিয়ে পনিরের টুকরোগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে। সেই সঙ্গে কড়াইতে তেল গরম করে পনিরের টুকরোগুলো সোনালী করে ভেজে নিন।

অন্যদিকে তৈরি করে রাখতে হবে সস। এক্ষেত্রে একটি বাটিতে সয়া সস, চিলি সস, টমেটো কেচাপ ও ভিনিগার মিশিয়ে সস তৈরি করে নিন।

এবার কড়াইতে অল্প তেলে আদা-রসুন কুচি ও লঙ্কা ফোড়ন দিয়ে দিতে হবে। তারপর পেঁয়াজ ও ক্যাপসিকাম দিয়ে উচ্চ আঁচে ২-৩ মিনিট সতে করতে হবে। 

এবার তৈরি করা সস দিয়ে দিনে। চাইলে দিতে পারেন ১ চামচ কনফ্লাওয়ার। তাতে ভাল গ্রেভি তৈরি হবে। তারপর ভাজা পনির মেশান। তৈরি হয়ে গেল সেরা পনিরের পদ।