12 OCTOBER 2026

BY- Aajtak Bangla

সহজেই বানান চকোলেট পরোটা, পদ্ধতি জানুন

পরোটা তো প্রায়ই খান। এবার একটা অভিনব পদ বানিয়ে খান। এটির নাম চকোলেট পরোটা। তাই ঝটপট এটি কীভাবে বানাবেন জেনে নিন। 

চকোলেট পরোটা বানাতে কী কী লাগবে? আটা নিন ১ কাপ চটোলেট নিন পরিমাণ মতো ঘি নিন ভাজার জন্য নুন লাগবে অল্প পরিমাণে হালকা গরম জল নিয়ে নিন

সবার প্রথমে ডো বানাতে হবে। সেই জন্য একটি পাত্রে আটা, সামান্য নুন ও এক চামচ ঘি নিন। এবার অল্প অল্প করে হালকা গরম জল দিয়ে একটি নরম ডো তৈরি করুন। এটি ঢাকা দিয়ে ১৫-২০ মিনিট রেখে দিন।

এবার ডো থেকে মাঝারি আকারের লেচি কেটে নিন। গোল বল তৈরি করুন।

একটি লেচি নিয়ে রুটির মতো সামান্য বেলে নিন। এবার তার মাঝখানে ১-২ চামচ চকোলেট কুচি করে দিন।

চকোলেট দেওয়ার পর চারপাশ থেকে টেনে এনে মুখটা ভাল করে বন্ধ করে দিতে হবে। এতে চকোলেট বাইরে বেরিয়ে যাবে না। 

তারপর আলতো হাতে আবার গোল বা চৌকো করে বেলে নিন। তারপর বেশি চাপ দেবেন না।

এবার চাটু গরম করুন। পরোটাটি চাটুতে দিয়ে এপিঠ-ওপিঠ হালকা করে শেকে নিতে হবে। এরপর ওপর থেকে ঘি দিন। তারপর মাঝারি আঁচে সোনালী করে ভেজে নিতে হবে।