11 August, 2026

BY- Aajtak Bangla

অভিনব ডিম সর্ষে বানান খুব সহজে, জানুন রেসিপি

ডিম খেতে খুব ভালোবাসেন? তাহলে আর পুরনো পদ নয়। বরং বানিয়ে নিন ডিম সর্ষে। এটি বানানোর রেসিপি জেনে নিন। 

কী কী লাগবে? ৪টে সিদ্ধ ডিম নিন। সেই সঙ্গে নিতে হবে ২ বড় চামচ সর্ষে বাটা। সাদা এবং কালো সর্ষে মিশিয়ে বেটে নিতে হবে। 

এছাড়া কাঁচামরিচ লাগবে ৫-৬টি। সেই সঙ্গে হলুদ গুঁড়ো আধা চা চামচ, সর্ষের তেল ৩ থেকে ৪ টেবিল চামচ নিন। এছাড়া কালো জিরে বা সর্ষে ফোড়ন আধা চা চামচ নিতে হবে। সেই সঙ্গে নুন লাগবে স্বাদমতো। 

এরপর ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন। তারপর সামান্য হলুদ ও নুন মাখিয়ে হালকা ভেজে নিতে হবে।

কড়াইতে সর্ষের তেল গরম করে কালো জিরে ও চেরা কাঁচা মরিচ ফোড়ন দিন।

এবার সর্ষে বাটার সঙ্গে সামান্য জল, হলুদ গুঁড়ো ও নুন মিশিয়ে নিতে হবে। এগুলির মাধ্যমে একটা পেস্ট তৈরি করুন।

এরপর কড়াইয়ের তেলে মশলা ঢেলে দিন। সেটা মাঝারি আঁচে কষান। তেল ছাড়লে পরিমাণমতো জল দিতে হবে।

ঝোল ফুটলে ভেজে রাখা ডিমগুলো গ্রেভিতে ছেড়ে দিন। ৫ মিনিট হালকা আঁচে রেখে ওপর থেকে কাঁচা সর্ষের তেল ও চেরা কাঁচামরিচ ছড়িয়ে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল ডিম সর্ষে।