22APRIL 2026

BY- Aajtak Bangla

গরমে বানান দই কাতলা, সহজ রেসিপি রইল

বাঙালি মানেই মাছ পাগল। আমাদের পাতে রোজই চাই মাছের পদ। তবে রোজ রোজ একই ধরনের পদ খেতে অনেকেরই ভাল লাগে না। তাই আজ গরমের একটা সেরা পদ জানাব।

এই নিবন্ধে দই কাতলা বানানোর একটা সহজ রেসিপি দিলাম। এই পদ্ধতিতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন দই কাতলা।

কাতলা মাছ নিন ৪ থেকে ৫ টুকরো। টক দই লাগবে ১০০ গ্রাম। পেঁয়াজ বাটা প্রয়োজন মতো। আদা বাটা আধ চা চামচ। কাঁচালঙ্কা ৩ থেকে ৪টি।

এছাড়া তেজপাতা ১টি, এলাচ ২-৩টি, দারচিনি ১ ইঞ্চি, লবঙ্গ ২-৩টি, হলুদ গুঁড়ো (সামান্য), কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ১ চা চামচ, জিরে গুঁড়ো ১ চিমটি ও সাদা তেল নিন।

প্রথমে মাছ ধুয়ে নিয়ে নুন এবং হলুদ মাখিয়ে নিতে হবে। ১০ থেকে ১৫ মিনিট রেখে দিন। কড়াইতে তেল গরম করে মাছগুলি হালকা সোনালী করে ভেজে নিতে হবে।

এবার ওই তেলেই তেজপাতা এবং গরম মশলা দিন। তারপর দিতে হবে পেঁয়াজ বাটা। তারপর আদা-রসুন বাটা ভাল করে কষিয়ে নিন। 

এরপর আঁচ কমিয়ে ফেটানো টক দই, হলুদ, লঙ্কার গুঁড়ো ও নুন দিতে হবে। মশলা থেকে তেল না ছাড়া পর্যন্ত কষাতে পারেন। 

তারপর সামান্য জল দিয়ে গ্রেভি করুন। ভাজা মাছগুলো দিন দিন। এতে কাঁচালঙ্কা ও চিনি দিন। তারপর হালকা আঁচে ৫ থেকে ৭ মিনিট রান্না করতে হবে।