BY- Aajtak Bangla
গরম পেট ঠান্ডা রাখতে হবে। সেক্ষেত্রে খেতে পারেন দই কাতলা। এটি এই দাবদাহের সেরা রেসিপি।
এই পদটি খেলে পেট ভাল থাকবে। পাশাপাশি জিভের মনও থাকবে ভাল। তাই ঝটপট এর রেসিপি জেনে নিন।
কাতলা মাছ লাগবে ৫০০ গ্রাম, টক দই আধ কাপ, পেঁয়াজ বাটা আধ কাপ, আদা রসুন বাটা ১ টেবিল চামচ, কাঁচা লঙ্কা লাগবে ৪ থেকে ৫টি।
এছাড়া হলুদ গুঁড়ো ১ চা চামচ, লঙ্কা গুঁড়ো ১ চা চামচ, গোটা গরম মশলা, সর্ষে, নুন, চিনি ও ঘি নিন।
মাছের টুকরোগুলো ভালো করে ধুয়ে নুন ও হলুদ মাখিয়ে নিন। কড়াইতে তেল গরম করে মাছগুলো হালকা লালচে করে ভেজে তুলে রাখুন।
ওই তেলেই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিন। এবার পেঁয়াজ বাটা দিয়ে হালকা বাদামি করে ভাজুন। এরপর আদা-রসুন বাটা, হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো দিয়ে মশলা থেকে তেল ছাড়ার আগে পর্যন্ত কষিয়ে যান।
মশলা কষা হয়ে গেলে গ্যাস একদম কমিয়ে ফেটানো টক দই ও সামান্য নুন দিয়ে দিন। অল্প অল্প করে সমানে নাড়তে থাকুন।
এবার ১ কাপ উষ্ণ গরম জল ও স্বাদমতো চিনি দিয়ে গ্রেভি ফুটতে দিন। গ্রেভি ফুটলে ভাজা মাছগুলো এবং চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিন। ঢাকা দিয়ে ৫-৭ মিনিট মাঝারি আঁচে রান্না করুন। তৈরি হয়ে গেল সেরা রেসিপি।