BY- Aajtak Bangla
পোনা মাছ তো প্রায় সব বাড়িতেই আসে। তবে আজ আর পোনার পুরনো পদের কথা বলব না। বরং আজ জেনে নিন দই পোনার রেসিপি।
এই পদ খেতে যেমন সুস্বাদু, তেমনই স্বাস্থ্যগুণেও সেরা। তাই দ্রুত দই পোনার রেসেপি জেনে নিন।
কী কী লাগবে? পোনা মাছ নিন ৪ থেকে ৫ টুকরো। আধ কাপ টক দই ফেটিয়ে নিতে হবে। পাশাপাশি পেঁয়াজ বাটা লাগবে ২ টেবিল চামচ।
এছাড়া ১ টেবিল চামচ আদা রসুন বাটা, হলুদ ও লঙ্কা গুঁড়ো ১ চা চামচ, ফোড়ন দেওয়ার জন্য তেজপাতা ও গোটা গরম মশলা নিন। এছাড়া কাঁচা লঙ্কা ৩-৪টি এবং তেল, নুন লাগবে প্রয়োজন মতো।
এবার সবার প্রথমে পোনা মাছগুলো ভালো করে ধুয়ে নুন ও হলুদ মাখিয়ে নিতে হবে। তারপর মাছগুলো হালকা সোনালী করে ভেজে নিন।
এরপর মাছ ভাজার তেলে তেজপাতা ও গোটা গরম মশলা ফোড়ন দিন। তাতে পেঁয়াজ বাটা দিয়ে ভাজতে থাকুন।
আদা-রসুন বাটা, হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো দিয়ে অল্প জল দিয়ে কষাতে হবে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে টক দই দিয়ে দিন।
এরপর সামান্য চিনি ও চেরা কাঁচা লঙ্কা দিতে হবে। এবার পরিমাণমতো জল দিয়ে গ্রেভি ফোটান।
ঝোল ফুটে উঠলে ভাজা মাছগুলো দিয়ে দিন। মাঝারি আঁচে ৫-৭ মিনিট ঢাকা দিয়ে রান্না করুন। শেষে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল দই পোনা।