17 JULY 2026

BY- Aajtak Bangla

বাড়িতেই বানান সুস্বাদু দই সোয়াবিন, রইল রেসিপি   

বাড়িতেই বানান সুস্বাদু দই সোয়াবিন, রইল রেসিপি   

সয়াবিনের একঘেয়ে পদ খেতে চান না? সেক্ষেত্রে বানিয়ে নিতেই পারেন দই সয়াবিন। এর রেসিপি জানুন।

কী কী লাগবে? সয়াবিন নিন ১ কাপ, টক দই লাগবে আধ কাপ, ১টা পেঁয়াজ লাগবে কুচি করা। এছাড়া রসুন ও আদা বাটা লাগবে ১ চা চামচ। হলুদ গুঁড়ো নিন আধ চা চামচ। 

সেই সঙ্গে লঙ্কা গুঁড়ো স্বাদমতো, জিরে ও ধনে গুঁড়ো ১ চামচ নিন। গরম মশলা সামান্য এবং তেল লাগবে ২ থেকে ৩ টেবিল চামচ। 

প্রথমে একটা পাত্রে জল ফুটিয়ে নিন।  তাতে সয়াবিনগুলো দিয়ে ৫ মিনিট সেদ্ধ করে নিন। সয়াবিন ফুলে উঠলে জল ঝরিয়ে নিন।

একটি পাত্রে ফেটানো টক দই, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং নুন একসঙ্গে মিশিয়ে নিন। এবার সেদ্ধ করা সয়াবিনগুলো এই মিশ্রণে ভাল করে মাখিয়ে ১০ থেকে ১৫ মিনিট রেখে দিন।

কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি সোনালী করে ভাজুন। এরপর আদা-রসুন বাটা ও টমেটো কুচি দিয়ে মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত কষাতে থাকুন।

মশলা কষানো হয়ে গেলে ম্যারিনেট করা সয়াবিন কড়াইতে ঢেলে নিতে হবে। মাঝারি আঁচে ৫-৭ মিনিট ঢাকা দিয়ে কষাতে থাকুন।

মশলা ও সয়াবিন ভাল করে মিশে গেলে সামান্য গরম জল দিয়ে দিতে হবে। ঝোল ফুটতে শুরু করলে ঢাকা দিয়ে আরও ৫ মিনিট রান্না করুন। শেষে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল দই সয়াবিন।