12 June 2026

BY- Aajtak Bangla

অভিনব দই ইলিশের রেসিপি, খেলে হাত চাটবেন

বাড়িতেই বানিয়ে নিন দই ইলিশ। এই অভিনব রেসিপিটা সেরার সেরা। তাই ঝটপট এটা বানানোর প্রক্রিয়াটা জেনে নিন। 

ইলিশ মাছ লাগবে ৪ থেকে ৫ টুকরো। দই লাগবে আধ কাপ। সর্ষে ও পোস্ত নিন ১ টেবিল চামচ। পাশাপাশি কাঁচা লঙ্কা লাগবে কয়েকটি।

এছাড়া কালোজিরে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, চিনি, নুন নিন পরিমাণ মতো। পাশাপাশি তেলও লাগবে। 

এবার ইলিশ মাছের টুকরোগুলোতে সামান্য নুন এবং হলুদ মাখিয়ে রাখুন। ১০-১৫ মিনিট রাখলেই চলবে। 

এরপর একটি বাটিতে ফেটানো টক দই, সর্ষে-পোস্ত বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং সামান্য নুন দিয়ে একসঙ্গে মিশিয়ে নিন। এই মিশ্রণকে ভাল করে ফেটিয়ে নিতে হবে।

এবার একটি প্যানে সর্ষের তেল গরম করে কালো জিরে ও কয়েকটি কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিন। 

তারপর গ্যাসের আঁচ একদম কমিয়ে নিন। ফেটানো দইয়ের মিশ্রণটি কড়াইতে ঢেলে দিতে হবে। 

মশলা থেকে তেল ছাড়লে সামান্য জল ও চিনি দিতে হবে। ঝোল একটু ফুটলে মাছের টুকরোগুলো সাবধানে দিয়ে দিয়ে দিতে হবে। তাহলেই কাজ হবে।

সবশেষে ঢাকা দিয়ে মাঝারি আঁচে ৪-৫ মিনিট রান্না করুন। মাছ উল্টে দিয়ে আরও ২ মিনিট রেখে উপর থেকে বাকি কাঁচা লঙ্কা ও সামান্য কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিন। ব্যাস, তৈরি হয়ে গেল দই ইলিশের সেরা পদ।