4 SEPTEMBER, 2026

BY- Aajtak Bangla

ডিনারে বাড়িতে হোক পেঁয়াজ পরোটা, জেনে নিন সহজ রেসিপি

বাড়িতে বানিয়ে নিন সেরা পরোটা। এই পরোটার নাম পেঁয়াজ পরোটা। এটি খেতে অসাধারণ। 

পরোটা

তাই আর দেরি না করে পেঁয়াজ পরোটা বানানোর রেসিপি জেনে নিন। 

পেঁয়াজ পরোটা

২ কাপ গমের আটা, ১ চামচ তেল  এবং পরিমাণ মতো জল লাগবে ডো তৈরির জন্য।

জল লাগবে

পুর তৈরির জন্য ২টি  কুচি করা পেঁয়াজ, কাঁচা লঙ্কা ১-২টি কুচি করা, আদা-রসুন বাটা আধ চা চামচ, জিরে গুঁড়ো আধ চা চামচ লাগবে। 

কাঁচা লঙ্কা

এছাড়া ধনে গুঁড়ো আধ চা চামচ, চাট মশলা আধ চা চামচ, গরম মশলা সামান্য, বেসন আধ চামচ, ধনেপাতা কুচি পরিমাণমতো, তেল ভাজার জন্য়।

ধনে গুঁড়ো

একটি বড় পাত্রে আটা, নুন ও তেল ভালোভাবে মিশিয়ে নিন। এরপর অল্প অল্প জল দিয়ে নরম ডো তৈরি করুন। তারপর সামান্য তেল মাখিয়ে একটি ভেজা কাপড় দিয়ে ১০-১৫ মিনিট ঢেকে রাখুন।

ঢেকে রাখুন

অন্যদিকে, একটি পাত্রে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, আদা-রসুন বাটা, সব মশলা (জিরে, ধনে, চাট মশলা, গরম মশলা), ধনেপাতা, বেসন এবং নুন একসঙ্গে মিশিয়ে নিন।

বেসন এবং নুন

আটার ডো থেকে সমান কয়েকটি লেচি কেটে নিন। তাতে ২-৩ চামচ পেঁয়াজের পুর দিতে হবে। এরপর মুখটি বন্ধ করে দিন।

পেঁয়াজের পুর

এরপর চাটু গরম করে তাওয়া গরম করে বেলে রাখা পরোটাটি দিন। একপিট হালকা ভাজা হলে উল্টে দিন। এভাবে হালকা বাদামি করে ভাজুন।

বাদামি করে ভাজুন