BY- Aajtak Bangla
23 March, 2026
অনেকেরই চিকেনের পুরনো পদ খেতে ভাল লাগে না। তাই তারা এর নতুন রেসিপি খেতে চান। আর এমনই একটি সেরা রেসিপি হল লেমন চিকেন।
চিকেন লাগবে ৫০০ গ্রাম, লেবুর রস ৩ থেকে ৪ টেবিল চামচ, আদা-রসুন বাটা ১ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়ো ১ চা চামচ, টক দই আধ কাপ ও পেঁয়াজ কুচি।
লেবুর কুচি ১টি মাঝারি সাইজের, তেল, নুন, চিনি ও ধনে পাতা কুচি লাগবে।
চিকেনের মেরিনেশন করতে হবে প্রথমে। চিকেনের টুকরোগুলি ভাল করে ধুয়ে নিয়ে লেবুর রস, আদা-রসুন বাটা, টক দই, গোলমরিচ গুঁড়ো, নুন ও লঙ্কা বাটা ভালো করে মিশিয়ে নিন। ৩০-৬০ ম্যারেনেশন করে নিন।
এরপর কড়াইতে তেল দিন। তাতে দিন গরম মশলা। এছাড়া পেঁয়াজ ফোড়ন দিয়ে লাল করে ভাজুন।
এবার ম্যারিনেট করা চিকেন কড়াইতে দিন। মাঝারি আঁচে ভাল করে কষান। চিকেন থেকে তেল ছাড়লে জল দিতে হবে।
তারপর ১০ থেকে ১৫ মিনিট ঢাকা দিয়ে চিকেন সিদ্ধ করুন। তাতেই কাজ হবে।
শেষে গ্রেট করা লেবুর খোসা, কাঁচা লঙ্কা এবং ধনে পাতার কুচি ছড়িয়ে দিন। তাহলেই কাজ শেষ।