08 OCTOBER 2026

BY- Aajtak Bangla

বানান অভিনব লেবু পরোটা, খেতে হবে দারুণ

পরোটা তো নিয়মিত খান। এবার বাড়িতে একটু অন্যরকম কিছু ট্রাই করুন। এই পদের নাম লেবু পরোটা। 

কী কী লাগবে? ময়দা নিন ২ কাপ জোয়ান নিন আধ চা চামচ তেল নিন প্রয়োজন মতো লেবুর রস লাগবে ২ চা চামচ

এছাড়া কাঁচা লঙ্গা নিন ২টি আদা কুচি লাগবে ১ চা চামচ ধনে পাতা নিন কিছুটা নুন নিন স্বাদমতো হালকা গরম জল লাগবে

সবার প্রথমে একটি বড় পাত্রে ময়দা, নুন, জোয়ান এবং সামান্য তেল ভাল করে মিশিয়ে নিন। তারপর লেবুর রস, কুচানো আদা, কাঁচা লঙ্কা ও ধনেপাতা দিন। 

এবার অল্প অল্প করে হালকা গরম জল দিতে হবে। এভাবে নরম ও মসৃণ করে আটা মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে ঢাকা দিয়ে ২০ মিনিট রেখে দিন।

২০ মিনিট পর আটা থেকে সমান মাপের লেচি কেটে নিতে হবে।

এবার সামান্য শুকনো আটা ছড়িয়ে লেচিগুলো গোল করে পরোটার আকারে বেলে নিন।

চাটু গরম করুন। তাতে দিন তেল। তারপর মাঝারি আঁচে এপিঠ-ওপিঠ সোনালী করে ভজে নিন। তৈরি হয়ে গেল লেবু পরোটা।