BY- Aajtak Bangla

এভাবে বানান মাছের কচুরি, দোকান ফেল, রইল রেসিপি

02 APRIL 2026

মাছের কচুরি খেতে ভালোবাসেন? কিন্তু দোকানের উপরই নির্ভরশীল? তাহলে এই নিবন্ধটি আপনারই জন্য।

এই প্রতিবেদনে মাছের কচুরি তৈরির সেরা কিছু রেসিপি রইল। তাই ঝটপট রেসিপিটি পড়ে নিন।

নিজের পছন্দ মতো রুই, কাতলা, ভেটকি মাছের পেটির অংশের ৪০০ গ্রাম মাছ লাগবে।

এছাড়া ২-৩টি মাঝারি আকারের পেঁয়াজ কুচি, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, কাঁচা লঙ্কা কুচি ২ থেকে ৩টি স্বাদমতো, জেরা ও ধনে গুঁড়ো ১ চা চামচ, হলুদ ও লঙ্কা গুঁড়ো আধ চা চামচ রাখুন। 

আবার গরম মশলা গুঁড়ো আধ চা চামচ, নুন ও চিনি স্বাদমতো এবং সর্ষের তেল ২ টেবিল চামচ লাগবে। এর পাশাপাশি ময়দা ২ থেকে ৩ কাপ, সাদাতেল ২ থেকে ৩ টেবিল চামচ এবং নুন ও জল লাগবে।

মাছ নুন-হলুদ দিয়ে সিদ্ধ করুন। তারপর কাঁটা ছাড়িয়ে ভালো করে চটকে নিন।

এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে পেঁয়াজ কুচি সোনালি করে ভাজুন। তারপর আদা-রসুন বাটা, গুঁড়ো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।

এবার মশলা থেকে তেল ছাড়লে সিদ্ধ মাছ দিয়ে কম আঁচে নাড়াচাড়া করুন। স্বাদমতো নুন, চিনি ও গরম মশলা ছড়িয়ে শুকনো করে পুর তৈরি করুন।

ময়দায় নুন ও তেল মিশিয়ে অল্প অল্প জল দিয়ে নরম ডো মাখুন। এটি ৩০ মিনিট ঢেকে রাখুন। তারপর ময়দায় লেচি কেটে মাছের পুর ভরে ভেজে নিনি। ব্যাস, তৈরি হয়ে গেল মাছের কচুরি।