BY- Aajtak Bangla
পনিরের পদ খেতে অনেকেই ভালোবাসেন। তবে একঘেয়ে রেসিপি খেতে খেতে রুচি চলে যায়।
যদিও ভাল খবর হল, আপনি চাইলে বাড়িতেই বানিয়ে নিতে পারেন নিরামিষ দই পনির। এটি কীভাবে বানাতে হয় জেনে নিন।
কী কী লাগবে? পনির নিন ২৫০ গ্রাম। সঙ্গে লাগবে আধ কাপ দই। এছাড়া ফোড়নের জন্য আদা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো নিন।
এছাড়া নুন ও চিনি লাগবে। পাশাপাশি রান্নার তেল থাকাও জরুরি।
এবার প্রথমে পনির ভেজে নেওয়ার পালা। এক্ষেত্রে পনিরের টুকরোগুলো হালকা সোনালী করে ভেজে নিন। তারপর হালকা গরম জলে ভিজিয়ে রাখুন।
এবার একটি পাত্রে টক দই ও গুঁড়ো মশলাগুলো একসঙ্গে ভাল করে ফেটিয়ে নিতে হবে। এটাই হল দ্বিতীয় ধাপ।
এরপর কড়াইতে তেল গরম করুন। সেখানে জিরে ও গোটা গরম মশলা ফোড়ন দিতে হবে। তারপর দইয়ের মিশ্রণটি ঢেলে মাঝারি আঁচে ভালো করে কষিয়ে নিন।
এবার মশলা থেকে তেল ছেড়ে এলে পনিরগুলো দিয়ে দিতে হবে। সামান্য জল ও নুন-চিনি দিয়ে হালকা আঁচে ৫-৭ মিনিট ফোটান। তারপর নামিয়ে নিন।