01 OCTOBER 2026

BY- Aajtak Bangla

টেস্টি পেঁয়াজ পোস্ত বানান এভাবে, রেসিপি রইল

আলু পোস্ত তো অনেক খেলেন। এবার সহজেই বানিয়ে নিন পেঁয়াজ পোস্ত। এই পদটা খেতে দারুণ। আর বানানোও খুব সহজ। 

কী কী লাগবে? পোস্ত নিন ৫০ গ্রাম। পেঁয়াজ লাগবে মাঝারি সাইজের। পেঁয়াজটা কুচিয়ে নেবেন। কাঁচা লঙ্কা নিন।

কালো জিরে ১ চা চামচ, সর্ষের তেল ২ থেকে ৩ টেবিল চামচ ও নুন-চিনি নিন স্বাদমতো।

প্রথমে পোস্ত ভাল করে ধুয়ে নিতে হবে। তারপর পোস্ত ৩০ মিনিট জলে ভিজিয়ে রাখুন।

ভেজানো পোস্তর সঙ্গে কয়েকটি কাঁচা লঙ্কা ও সামান্য নুন দিয়ে মিহি করে বেটে নিতে হবে। 

এবার গ্যাসে কড়াই বসান। তাতে সর্ষের তেল গরম করুন। এবার কালো জিরে ফোড়ন দিতে হবে। ফোড়ন থেকে গন্ধ বেরলে কুচানো পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিন।

 মাঝারি আঁচে পেঁয়াজ সামান্য নরম ও হালকা সোনালি হওয়া পর্যন্ত ভাজতে হবে। এরপর পরিমাণমতো নুন ও সামান্য চিনি দিতে হবে।

পেঁয়াজ লালচে-সোনালি রং ধরলে বেটে রাখা পোস্ত কড়াইতে দিতে হবে। তারপর ক্রমাগত নাড়তে থাকুন।

কিছুটা সময় নাড়লেই মশলা ও পেঁয়াজ একসঙ্গে মাখা মাখা হয়ে যাবে। তখন তেল ছেড়ে দেবে। এই সময় নামিয়ে নিন। তৈরি পেঁয়াজ পোস্ত।