BY- Aajtak Bangla
9 FEBRUARY, 2026
পৌষ পার্বণে বাংলার ঘরে ঘরে পিঠে- পুলি-পায়েস তৈরি করে নতুন মাসকে স্বাগত জানানো হয়। তবে বাঙালি গোটা শীতকাল জুড়েই পিঠে খায়।
মূলত চালের গুড়ো, ময়দা, নারকেল, ক্ষীর, দুধ, গুড় দিয়ে বিভিন্ন পিঠে তৈরি হয়। নানা রকম পিঠের মধ্যে পাটিসাপ্টা বেশ পছন্দ করেন সকলে।
তবে অনেকেই পিঠে বানানোর আসল কায়দা জানে না। এর ফলে পিঠে তৈরির সময় ভেঙে যায়।
জানুন কীভাবে নিখুঁত বানাবেন। আসল কায়দাটা জেনে নিন।
পিঠের ওপরের অংশ শুকিয়ে আসলে এক পাশে তৈরি রাখা পুর দিন। এরপর সাবধানে ভাজ করে তুলে নিন।
ব্যাটার খুব ঘন হলে পিঠে মোটা হবে, তাই দুধ দিয়ে মিশ্রণটি পাতলা রাখুন।
মনে রাখবেন, প্রথমবার তাওয়ায় তেল বা ঘি ঠিক মতো না দিলে পিঠে ভেঙে যেতে পারে।