6 Apri, 2026

BY- Aajtak Bangla

অয়েল ফ্রি পরোটা, জলে ভেজে বানানোর রেসিপি জানুন

অনেকেই পরোটা খেতে ভালোবাসেন। তবে এর ক্ষতিকর দিকের কথা ভেবে খান না। 

যদিও ভাল খবর হল, অয়েল ফ্রি ভাবেও তৈরি করা যায় পরোটা। এটি খেলে চিন্তার কিছু নেই। বরং এর রেসিপি জানুন।

এক্ষেত্রে এক কাপ আটা নিন। সঙ্গে লাগবে জল। এছাড়া প্রয়োজন মতো নুন এবং অল্প কালো জিরে নিন। 

আটার সঙ্গে জল এবং নুন দিয়ে একটা ডো তৈরি করেুন। তারপর সেটা ঢেকে রাখুন ১০ মিনিট। 

এরপর সেই আটা মাখা থেকে পরোটার আকারে বেলে নিতে পারেন। 

এবার গরম তাওয়ায় এটা দিন। মাঝারি আঁচে সেকতে থাকুন।

তারপর রুটির রঙ হালকা বদলালে সামান্য জল ছিটিয়ে দিন। এবার ভেজা কাপড় দিয়ে চেপে চেপে দুপাশ লালচে করে ভাজতে থাকুন। 

ব্যস, তৈরি আপনার অয়েল ফ্রি পরোটা। এই পরোটা খেলে কোনও সমস্যা নেই। শরীর থাকবে ভালই।