11 June 2026

BY- Aajtak Bangla

বাড়িতে সহজেই বানান দই ডিমের কারি, রইল রেসিপি

অনেকেই ডিম খেতে ভালোবাসেন। তবে ডিমের পুরনো পদ খেতে পছন্দ হয় না। 

তাই আজ একটা সেরা পদ জানালাম। এই পদটির নাম দই ডিমের কারি। আসুন এর রেসিপি জেনে নেওয়া যাক।

সিদ্ধ ডিম লাগবে ৪টি। টক দই দিন আধ কাপ, পেঁয়াজ বাটা আধ কাপ ও আদা-রসুন বাটা ১ চামচ নিন। 

এছাড়া তেজপাতা ও গোটা গরম মশলা ফোড়নের জন্য নিন। জিরে, ধনে, হলুদ ও লঙ্কা গুঁড়ো সামান্য নিতে হবে। এছাড়া নুন ও চিনি স্বাদমতো লাগবে।

প্রথমে ডিমে সামান্য নুন ও হলুদ মাখিয়ে হালকা করে ভেজে তুলে নিতে হবে। এটাই প্রথম কাজ। 

এবার ওই তেলে গোটা গরম মশলা ও তেজপাতা দিয়ে ফোড়ন দিন। এরপর পেঁয়াজ বাটা দিয়ে সোনালি করে ভাজুন। তারপর আদা-রসুন বাটা ও গুঁড়ো মশলা দিন। এবার কষান।

মশলা থেকে তেল ছাড়লে ফেটানো টক দই এবং সামান্য চিনি দিয়ে দিন। 

মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর ১ কাপ জল ও ডিমগুলো ছেড়ে দিন। এভাবে ৫ থেকে ৭ মিনিট ফুটিয়ে নিন। তারপর নামিয়ে নিতে হবে।