24 JANUARY 2026
BY- Aajtak Bangla
বাঙালিকে অনায়াসে চা প্রেমী জাতি হিসেবে দাগিয়ে দেওয়া যায়। চায়ের প্রতি আমাদের ভালোবাসা ঠিক এতটাই।
আর অনেক ধরনের চায়ের মধ্যে অনেকেই মশলা চা খেতে খুব ভালোবাসেন। এই চায়ে চুমুক দিয়েই তাঁদের দিন কাটে।
যদিও খারাপ খবর হল, নিয়মিত মশলা চা খেলেও অনেকে বাড়িতে চা বানাতে পারেন না।
তাই এই নিবন্ধে মশলা চা বানানোর সেরা টিপস জেনে নিন। তারপর বানিয়ে ফেলুন এই চা।
এক্ষেত্রে মশলা হিসেবে লাগবে আদা, এলাচ, দারচিনি ও গোল মরিচ। এগুলোকে ভাল করে গুড়ো করে নিন।
আপনি এই চায়ে দুধ মেশাতে পারেন। আবার নাও মেশাতে পারেন। এটা আপনার উপর নির্ভর করছে।
প্রথমে পরিমাণ মতো জল গরম করে নিন। এটাই হল প্রথম স্টেপ। তারপর জলে দিন ১ থেকে ১.৫ চামচ চা পাতা (এক কাপ চায়ের হিসেব)। এর বেশি চা লাগবে না।
এরপর এতে আদা, এলাচ, দারচিনি এবং গোলমরিচ মিশিয়ে দিন গুঁড়ো করে।
কিছুক্ষণ ফুটিয়ে নিন। মোটামুটি ৫ থেকে ১০ মিনিট ফোটান। তাহলেই তৈরি আপনার মশলা চা।
এই চা খেলে মনের স্বাদ মিটবে। তেমনই সুস্থ থাকবে শরীর। বেড়ে যাবে ইমিউনিটি। অন্যান্য অঙ্গ ভাল থাকবে।