23 JULY 2026

BY- Aajtak Bangla

অভিনব ছানার লুচি বানান বাড়িতে, সহজ রেসিপি রইল

অভিনব ছানার লুচি বানান বাড়িতে, সহজ রেসিপি রইল

লুচি খেতে অনেকেই ভালোবাসেন। আর আজ একটা সেরার সেরা লুচির পদ, ছানার লুচি বানানোর রেসিপি জেনে নিন। 

কী কী লাগবে? ময়দা নিন ২ কাপ। এছাড়া ছানা লাগবে ১ কাপ। সেই সঙ্গে স্বাদমতো নুন, চিনি আধ চা চামচ, জল এবং সাদা তেল পরিমাণ মতো লাগবে। 

প্রথমে বাড়িতে ছানা তৈরি করে নিন। সেটা জল ভাল করে ঝরিয়ে নিতে হবে। তারপর ছানা চটকে নরম করে নিন।

ছানার সঙ্গে ময়দা, তেল, নুন ও চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এবার সামান্য উষ্ণ জল দিয়ে একটি মসৃণ ও নরম মণ্ড তৈরি করার পালা। 

তারপর ডো-এর উপর সামান্য তেল মাখিয়ে ভিজে কাপড় বা ঢাকা দিয়ে অন্তত ১৫-২০ মিনিট রেখে দিতে হবে।

ডো থেকে ছোট ছোট লেচি কেটে হাতের তালুতে গোল করে নিন। তারপর বেলনের ওপর সামান্য তেল মাখিয়ে লেচিগুলো গোল এবং সমানভাবে বেলে নিতে হবে। 

খেয়াল রাখবেন লুচি বেলা খুব বেশি পাতলা বা মোটা যেন না হয়।

কড়াইতে ভাজার জন্য তেল ভাল করে গরম করুন। তেল গরম হলে একটি করে লুচি তেলের মধ্যে ছাড়ুন।

তাতে হালকা করে খুন্তি দিয়ে চাপ দিন। ততেই দেখবেন লুচি সুন্দরভাবে ফুলে উঠবে।