10 JULY 2026

BY- Aajtak Bangla

বাড়িতেই বানান নিরামিষ আলুর দম, রেসিপি জানুন

বাড়িতেই বানান নিরামিষ আলুর দম, রেসিপি জানুন

আলুর দম খেতে অনেকেই খুব ভালোবাসেন। তবে এই পদ বানানোর বিষয়ে অনেকেরই অ্যালার্জি থাকে।

যদিও আপনি চাইলে অনায়াসে নিরামিষ আলুর দম বানাতে পারেন। জেনে নিন এর সেরা রেসিপি। 

কী কী লাগবে? ছোট আলু নিন। পাশাপাশি টমেটো-আদা-কাঁচা লঙ্কার পেস্ট, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হিং, জিরে, সামান্য মিষ্টি, নুন এবং তেল লাগবে।

এবার সেদ্ধ করা আলুতে নুন-হলুদ মাখিয়ে তেলে হালকা লাল করে ভেজে নিন।

ওই তেলে জিরে ও হিং ফোড়ন দিয়ে টমেটোর পেস্ট ও সব গুঁড়ো মশলা কষিয়ে নিন।

মশলা থেকে তেল ছাড়লে ভাজা আলু ও জল দিন।

ফুটে উঠলে সামান্য চিনি ও গরম মশলা ছড়িয়ে দিতে হবে। এরপর নামিয়ে নিন।

তৈরি হয়ে গেল সেরার সেরা নিরামিষ আলুর দম। এটি রুটি, লুচি বা পরোটার সঙ্গে খেয়ে নিন।