29 June 2026

BY- Aajtak Bangla

রেস্তোরাঁ স্টাইল ডিম চিলি, রইল রেসিপি

অনেকের কাছেই ডিম অত্যন্ত পছন্দের খাবার। তাই তাঁরা নিয়মিত ডিম খান। 

তবে রোজ রোজ একই ধরনের ডিমের ঝোল খেতে পছন্দ হয় না নিশ্চয়ই। এমন পরিস্থিতিতে চিলি ডিম বানানোর রেসিপি জেনে নিন।

৪টি সিদ্ধ ডিম নিন। সঙ্গে লাগবে ১টা করে পেঁয়াজ ও ক্যাপসিকাম। এছাড়া রসুন কুচি নিন ১ টেবিল চামচ। সেই সঙ্গে কাঁচা লঙ্কা নিতে হবে ২ থেকে ৩টি। 

এর পাশাপাশি সয়া সস ও রেড চিলি সস লাগবে ১ চা চামচ করে। টমেটো কেচআপ নিয়ে নিন। পাশাপাশি তেল, নুন ও কর্নফ্লাওয়ার ১ চা চামচ লাগবে। 

সবার প্রথমে সেদ্ধ ডিমগুলোর খোসা ছাড়িয়ে মাঝখান থেকে অর্ধেক করে নিন। চাইলে সামান্য হলুদ ও লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিন। ডিমগুলো হালকা ভেজে তুলে রাখুন।

ওই প্যানেই আরও কিছুটা তেল দিন। তাতে রসুন কুচি ও কাঁচা লঙ্কা দিন। সুগন্ধ বের হলে পেঁয়াজ ও ক্যাপসিকাম দিয়ে হাই ফ্লেমে ১ মিনিট ভাজুন। 

তারপর সয়া সস, চিলি সস, টমেটো কেচাপ দিন। সেই সঙ্গে স্বাদমতো নুন দিয়ে দিতে হবে।

এরপর গোলানো কর্নফ্লাওয়ার ঢেলে দিন। সস ঘন হয়ে ফুটতে শুরু করলে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিন।

মশলার সঙ্গে ডিমগুলো ভালোভাবে মেখে নিন। হয়ে গেলে নামিয়ে নিন।