14 JULY 2026

BY- Aajtak Bangla

সহজে বানান স্পাইসি লাচ্ছা পরোটা, জেনে নিন রেসিপি

সহজে বানান স্পাইসি লাচ্ছা পরোটা, জেনে নিন রেসিপি

অনেকেই পরোটা খেতে ভালোবাসেন। আর তাদের জন্য আজ জানাব টেস্টি স্পাইসি লাচ্ছা পরোটার রেসিপি। এটি তৈরি করা খুবই সহজ। 

কী কী লাগবে? ময়দা নিন ২ কাপ, তেল ৪ থেকে ৬ টেবিল চামচ, চাট মশলা ১ চা চামচ, লঙ্কা গুঁড়ো ১ চা চামচ, জোয়ান আধ চা চামচ, স্বাদমতো নুন ও সামান্য জল। 

সবার প্রথমে সামান্য নুন ও ১ চামচ তেল দিয়ে ময়দাটি নরম করে মেখে নিতে হবে। এবার অন্তত ১৫ থেকে ২০ মিনিট ময়দা মাখা ঢেকে রাখুন।

তারপর মাখা ময়দা থেকে লেচি কেটে নিন। একটি লেচিকে রুটির মতো বড় ও পাতলা করে বেলে নিন।

রুটির ওপরের অংশে ভাল করে তেল বা ঘি মাখিয়ে নিন। এরপর তার ওপর চাট মশলা, লঙ্কা গুঁড়ো, জোয়ান এবং সামান্য নুন ছড়িয়ে দিতে হবে।

এবার রুটিকেকুঁচিয়ে নিন। লম্বা দড়ির মতো পেঁচিয়ে গোল পাকিয়ে নিন। হাত দিয়ে হালকা চেপে পরোটার আকারে বেলে নিন।

তারপর চাটু গরম করে পরোটাটি দিয়ে দিন। মাঝারি আঁচে এপিঠ-ওপিঠ সোনালী করে ভেজে নিন। তাহলেই কাজ হবে। 

lব্যস, তৈরি হয়ে গেল স্পাইসি পরোটা। এটি গরম গরম খেয়ে নিন। তাতেই কাজ হবে।