23 June 2026

BY- Aajtak Bangla

বাড়িতে টেস্টি ডিমের কোরমা বানান, রেসিপি রইল

ডিমের কোরমা বানিয়ে নিন। এটি খুব সহজেই বানান সম্ভব। এর রেসিপি জানুন। 

এক্ষেত্রে ডিম লাগবে ৪ থেকে ৫টি। পাশাপাশি পেঁয়াজ নিন ১ কাপ। এছাড়া আদা রসুন বাটা নিতে হবে এক চা চামচ।

পাশাপাশি টক দই ও কাজুবাদাম বাটা ২ টেবিল চামচ, গরম মশল ও তেজপাতা, তেল ও ঘি, কাঁচা মরিচ, নুন ও চিনি লাগবে। 

প্রথমে সেদ্ধ ডিমগুলোতে সামান্য লবণ ও হলুদ মাখিয়ে তেলে হালকা ভেজে তুলে নিতে হবে। 

এবার ওই তেলে গরম মশলা ও তেজপাতা ফোড়ন দিন। পেঁয়াজ বাটা ও আদা-রসুন বাটা কষিয়ে নিন।

তারপর টক দই বা কাজুবাদাম বাটা দিয়ে দিন। এবার ভাল করে মশলা কষিয় নিন।

মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে ডিম ও সামান্য জল দিয়ে দিতে হবে।

কাঁচা মরিচ ও সামান্য চিনি দিয়ে মাঝারি আঁচে কিছুক্ষণ ঢেকে রাখুন।

ঝোল মাখা-মাখা হয়ে এলে উপর থেকে পেঁয়াজ বেরেস্তা ও ঘি ছড়িয়ে নামিয়ে নিন। তাহলেই কাজ হবে।