20 JULY 2026

BY- Aajtak Bangla

টেস্টি সয়াবিনের পরোটা বানান বাড়িতে, রইল সেরা রেসিপি

টেস্টি সয়াবিনের পরোটা বানান বাড়িতে, রইল সেরা রেসিপি

অনেকেই পরোটা ভালোবাসেন। আর তাঁদের জন্য আজ একটা সেরা রেসিপি জানান হল। এই রেসিপির নাম সয়াবিনের পরোটা। 

এটি বানানোর জন্য লাগবে ১ কাপ সোয়াবিন। এছাড়া পরিমাণ মতো তেল, জিরে, পেঁয়াজ কুচি, আদা-রসুন বাটা, হলুদ ও লঙ্কা গুঁড়ো প্রয়োজন।

এবার প্রথমে  ১ কাপ সয়াবিন গরম জলে ১০ মিনিট ভিজিয়ে জল নিংড়ে মিক্সিতে পেস্ট করে নিন। 

তারপর কড়াইতে ১ চামচ তেল ও জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি, আদা-রসুন বাটা, হলুদ, লঙ্কা গুঁড়ো এবং সয়াবিন দিয়ে ভালো করে কষিয়ে পুর বানিয়ে নিতে হবে। 

এরপর পরিমাণমতো আটা, সামান্য নুন ও তেল দিয়ে মেখে ছোট ছোট লেচি কেটে নিন। 

লেচির মাঝখানে সয়াবিনের পুর ভরে মুখ বন্ধ করে দিন।

তারপর হালকা হাতে গোল করে বেলে নিতে হবে। ব্যস তাহলেই হবে।

এবার চাটু গরম করুন। সেখানে তেল বা ঘি দিয়ে দুই পিঠ সোনালী করে ভেজে নিন। তৈরি হয়ে গেল সয়াবিনের পরোটা।