BY- Aajtak Bangla

লাকি বাম্বু দ্রুত লম্বা করার সহজ টিপস

5  April, 2026

সরাসরি রোদ নয়, উজ্জ্বল কিন্তু ইনডিরেক্ট আলোতেই লাকি বাম্বু দ্রুত বাড়ে।

৭–১০ দিনে একবার জল বদলান। নোংরা জল গাছের বৃদ্ধি কমিয়ে দেয়।

ফিল্টার করা বা বোতলের জল ব্যবহার করুন। কলের জলের  ক্লোরিন গাছের ক্ষতি করতে পারে।

কাচের বা মাটির পাত্র ভালো বড় হলে শিকড় বাড়ে। গাছও দ্রুত লম্বা হয়।

মাসে ১বার হালকা লিকুইড ফার্টিলাইজার দিতে পারেন। এরফলে গাছের বৃদ্ধি হবে।

18–30°C আদর্শ তাপমাত্রা রাখুন। এর থেকে বেশি বা কম হলে গাছের ক্ষতি হতে পারে।

পচা বা কালো শিকড় কেটে ফেলুন, স্বাস্থ্যকর শিকড় মানেই দ্রুত বৃদ্ধি।

আলো + জল + যত্ন = দ্রুত লম্বা লাকি বাম্বু। এর ফলেই ছোট গাছও হবে লম্বা ও সুন্দর।

কম যত্নে বেশি উপকার—আজই বাড়িতে রাখুন এই উপকারী গাছ!