12 MARCH, 2026

BY- Aajtak Bangla

বাড়িতেই বানান চকোলেট আইসক্রিম, রইল রেসিপি

অনেকেই চকোলেট আইসক্রিম খেতে ভালোবাসেন। আর আপনি চাইলে বাড়িতেই এই আইসক্রিম বানাতে পারেন। 

আসলে চকোলেট আইসক্রিম বানানো কোনও কঠিন কাজ নয়। খুব সহজেই এটা বানিয়ে নেওয়া যায়। 

এক্ষেত্রে ঠান্ডা হুইপিন ক্রিম লাগবে ২ কাপ, কনডেন্সড মিল্ক লাগবে আধ কাপ, কোকো পাউডার লাগবে আধ কাপ।

এছাড়া ভ্যানিলা এসেন্স ১ চামচ চালবে। পাশাপাশি চকোলেট চিপস বা ডার্ক চকোলেট লাগবে।

এবার একটি পাত্রে ঠান্ডা হুইপিং ক্রিম নিয়ে ইলেকট্রিক বিটার বা হ্যান্ড হুইস্ক দিয়ে বিট করুন।

ওদিকে একটি পাত্রে কনডেন্সড মিল্কের সঙ্গে কোকো পাউডার এবং ভ্যানিলা এসেন্স মিশিয়ে নিন। একটি মসৃণ পেস্ট তৈরি করুন। 

এরপর কনডেন্সড মিল্কের মিশ্রণটি হুইপ করা ক্রিমের সঙ্গে আলতো করে নিশিয়ে নিতে হবে। হালকা করে মেশাবেন। 

এবার মিল্কটি এয়ারটাই কন্টেনারে ঢালুন। ওপরে প্লাস্টিক ব়্যাপার দিয়ে মুড়ে ফেলুন। তাহলেই কাজ শেষ।