28 July, 2026

BY- Aajtak Bangla

একবারে অভিনব দই আলুর দম বানান সহজে, রেসিপি রইল

আলুর দম তো অনেক খেয়েছেন। আজ একটা আলুর দমের অভিনব পদের কথা বলব। এটির নাম দই আলুর দম। 

কী কী লাগবে? সিদ্ধ করা ১০-১২টি ছোট আলু নিয়ে নিন। সঙ্গে লাগবে টক দই। ওই আধ কাপের মতো। এছাড়া হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো নিন যথাক্রমে ১ চামচ ও ২ চামচ। সেই সঙ্গে জিরে নিন ১ চা চামচ। 

পাশাপাশি ফোড়নের জন্য তেজপাতা, গোটা জিরে, এলাচ, লবঙ্গ ও দারুচিনি নিন। এছাড়া রান্নার তেল, স্বাদমতো নুন ও চিনি নিতে হবে।

এবার প্রথমে সেদ্ধ করা আলোগুলো খোসা ছাড়িয়ে নিন। তারপর কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে নিন।

এরপর কড়াইতে তেল গরম করে আলুগুলো হালকা লালচে করে ভেজে তুলে রাখুন। ওই তেলে ফোড়ন হিসেবে তেজপাতা ও গরম মশলা দিন।

একটি বাটিতে ফেটানো দইয়ের সঙ্গে সমস্ত গুঁড়ো মশলা মিশিয়ে কড়াইতে ঢেলে দিন। তারপর কম আঁচে কষিয়ে নিতে হবে।

মশলা থেকে তেল ছাড়লে ভেজে রাখা আলু ও পরিমাণমতো নুন-চিনি দিয়ে ভালো করে নাড়তে হবে। 

এবার সামান্য জল দিয়ে ঢাকা দিন। তারপর ১০ মিনিট মাঝারি আঁচে ফোটাতে হবে। গ্রেভি ঘন হয়ে এলে নামানোর আগে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিন। তৈরি হয়ে গেল দই আলুর দম।